Posts

Showing posts from December, 2021

উজান সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান

Image
 নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ ডিসেম্বর: যেকোনো সাহিত্য পত্রিকা পালতোলা নৌকার মতো পাড়ি দিতে চায় বিশ্ব সাহিত্য দরিয়ায়। এমনি একটি পত্রিকার অঙ্কুরোদগম হলো বাংলা সাহিত্যের জগতে। কাল অর্থাৎ ১১ ডিসেম্বর, ২০২১ কলকাতার চৌরঙ্গী মোড়ের একটি বিখ্যাত হোটেলে তাদের প্রথম সংখ্যা মহা-আড়ম্বরপূর্ণভাবে প্রকাশিত হলো। যদিও তাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। সেখানে যথারীতি সাড়া পড়ে যায় বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে। তাই তারা প্রিন্ট আকারে হাতে পেতে আগ্রহী হয়। সেইমতো প্রায় ১০০ জন লেখক-লেখিকাদের নিয়ে বিরাট একটি সংখ্যা প্রকাশিত হয়। সুন্দর প্রচ্ছদ, বাঁধাই, পেজ- সবকিছু মিলেমিশে সবাই যে এই সংখ্যা হাতে পেলে হতাশ হবেন না, সে কথা অনায়াসেই বলা যেতে পারে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায়, অমিতাভ সিরাজ, চুমকি ভট্টাচার্য, ইউসুফ মোল্লা, আরো অনেকেই। উপদেষ্টা সাহিত্যিক অনির্বাণ মুখোপাধ্যায়, সম্পাদক, সহ: সম্পাদক, গ্রুপের অ্যাডমিনসহ সকলের ঐকান্তিক সহযোগিতায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সাক্ষী থাকলো বাংলা সাহিত্য। একদিন এ পত্রিকা মহীরুহ আকার ধারণ করবে এ আশা প্রকা...

জীবনাঙ্কের সাথে বর্ণিকের একাদশ সংখ্যা

Image
জীবনাঙ্কের সাথে বর্ণিকের একাদশ সংখ্যা সুপর্ণা বল  "ভাল মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে"- সত্যকে অঙ্গীকার করে ;কল্পনা আর বাস্তবের সম্মিলিত এক শিরোনাম" *বর্ণিক"।* কোনো ভনিতা ছাড়াই বলি; পত্রিকার সূচীপত্র শুধু রংধনু নয়;যার পরতে পরতে রয়েছে আফুরন্ত  নেশা মাখানো সৃষ্টি সম্ভার।পাঠককুল বু্ঁদ হয়েছে " *বর্ণিক* *মহুয়াতে"।*  "  *জীবনাঙ্ক"* মিলবে কি না জানি না ? তবে আমার মতো অনেক পাঠকের মনের মিল হবে '' জীবনাঙ্কের "সাথে।( *প্রকাশিত -একাদশ* সংখ্যাতে ) ধন্যবাদ সম্পাদক ইউসুফ মোল্লা সহ প্রণম্য পরিচালনা মন্ডলীর সকলকে।সবশেষে একটাই কথা বলবো বর্ণিক " *তুমি অনন্য"* সুপর্ণা বল নদিয়া