Posts

Showing posts from August, 2022

মহা ধুমধামে পালিত হলো "মাতৃভূমি আবাসনের খুঁটি পুজো"

Image
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৩ আগস্ট,২০২২ : ভরা বর্ষা কাটতে না কাটতেই আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর রাশি। সেই মেঘেদের গুচ্ছ দেখলেই বোঝা যায় মায়ের আগমনে আর বেশি দেরী নেই। সর্বত্রই আগমনী সুর। কলকাতার সব জায়গা তেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই শুরুর ধাপের প্রথম কাজ হলো খুঁটি পুজো। ঠিক যেন ঢাকে বাদ্যি পড়ার মত। সেরকমই নিউটাউন মাতৃভূমি আবাসনেও খুবই ধুমধামের সঙ্গে পালিত হলো খুঁটি পুজো। গত ৭ই আগস্ট সকাল ১০:৩০ মিনিটে সমস্ত বিধি মেনে এবং সকল পুজো কমিটির মেম্বার ও আবাসিকবৃন্দদের উপস্থিতি তে সম্পন্ন হয়েছে মায়ের আরাধনার প্রথম ধাপ।  প্রতি বারের মত এবারও নতুন কিছু চমক নিয়ে মাতৃ আরাধনায় মেতে উঠেছে মাতৃভূমি আবাসনের শারদোৎসব ২০২২। পাশাপাশি গঠন হয়েছে পুজো কমিটি। কমিটির মধ্যে সভাপতি শ্রী সুরেশ ঠাকুর, সহ সভাপতি শ্রী বিজন মজুমদার, সম্পাদক শ্রী সুকান্ত ধারা, সহ সম্পাদক শ্রী মলয় মজুমদার, কোষাধক্ষ শ্রী সঞ্জয় মজুমদার, হিসাব রক্ষক শ্রী সুবীর মণ্ডল, অর্থ সংগ্রাহক শ্রী তাপস মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী সুস্মিতা দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী শোভা মণ্ডল এবং উপদেষ্টা মণ্ডলী আবাসিকবৃন্দ এনাদের পরিপূর্ণ আয়...