সারস্বত বুদ্ধদেব – একটি তথ্যচিত্র
সারস্বত বুদ্ধদেব – একটি তথ্যচিত্র অর্ণব মিত্র বাংলা সাহিত্যের অভিভাবক যারা তারা একে একে অস্তমিত হচ্ছেন। করোনা মহামারি এই দেড়-বছরে কেড়ে নিয়েছে অনেক সাহিত্যিক ও সারস্বত মানুষের প্রাণ ।এদের মধ্যে যারা একটি নয়, শিল্পের অনেক প্রতিভায় প্রতিভাবান তাদের মধ্যে ছিলেন বুদ্ধদেব গুহ।তিনি সাহিত্যে আজীবন বিচরণ করেছেন,পরে আঁকা ও গান দিয়েও সমৃদ্ধ করেছেন নিজের সৃষ্টির বৈচিত্রকে ও বাংলার প্রবাহিত সংস্কৃতিকে।তবে সবথেকে বেশি সফলতা এসেছে সাহিত্যে।কয়েকবছর লেখালেখি করেই হয়ে উঠেছিলেন ‘সুনিল-সমরেশ-সঞ্জীব’-দের সাথে প্রথম সারির।১৯৭৭ সালে পেয়েছেন ‘আনন্দ পুরস্কার’ও। তার জীবন,সময় ও বিভিন্ন বিষয়ে মতামত ধরে রাখা হয়েছে একটি তথ্যচিত্রে। তথ্যচিত্রটির নাম ‘সারস্বত বুদ্ধদেব’।পরিচালক বিক্রমজিৎ গুপ্ত।সম্পাদক প্রবীর গিরি।প্রযোজনা করেছেন রাহুল পুরকায়স্থ। ১ তথ্যচিত্রটির শুরুতে শোনা যায় বুদ্ধদেব গুহর কণ্ঠে একটি পুরাতনী গান । গানটির কথা ছিল ‘ভালবাসবে বলে ভালবাসিনি’। সেই সময় ঘরের ভিতর দেখান হয় তার প্রয়াত স্ত্রী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ-র একটি ছবি।গানের সাথে সাথে শোনা যায় ও শুরু হয় বুদ্ধদেব গুহ-...