Posts

Showing posts from November, 2021

বর্ণিকে বুদ্ধদেব স্মরণ : সুখেন দাস

Image
 বর্ণিকে বুদ্ধদেব স্মরণ সুখেন দাস বর্ণিকে’র শারদ সংখ্যার রেশ কাটিয়ে উঠতে পারেনি পাঠক মহল অথচ নির্দিষ্ট সময়েই প্রকাশিত হল পরবর্তী চমক। বুদ্ধদেব গুহকে স্মরণে রেখে প্রকাশ পেল- ‘বর্ণিক', দ্বিতীয় বর্ষ, নবম সংখ্যা, ২০২১, ৩০ সেপ্টেম্বর। বর্ণিকে’র প্রতিটি সংখ্যার‌ই বিশেষ গুরুত্ব আছে তথাপি এই সংখ্যার এক আলাদা গুরুত্ব আছে। বুদ্ধদেব গুহকে নিয়ে বর্ণিকে'র স্মরণ সংখ্যাটি বুদ্ধদেবকে নিয়ে সাহিত্যিক মূল্যায়নে ভবিষ্যতের দলিল হিসেবে বিবেচিত হবে। অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়কে লেখা বুদ্ধদেব গুহর অপ্রকাশিত চিঠিগুলোর পাঠোদ্ধার দুরূহ হলেও চিঠিগুলোর সন্ধান দিতে বর্ণিকে’র সাফল্য ও গুরুত্ব যথেষ্ট তাৎপর্যময়। স্বয়ং পত্রিকার সম্পাদক (ইউসুফ) ছাড়াও বহু বিশিষ্ট পণ্ডিতেরা বুদ্ধদেবকে নিয়ে আলোকপাত করেছেন। প্রত্যেকের লেখায় বুদ্ধদেব গুহর বিচিত্র দিক উন্মোচিত হয়েছে।   এই সংখ্যার সাধারণ বিভাগ‌ও এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে পত্রিকাটিকে। গল্প, কবিতা, প্রবন্ধ ছাড়াও রয়েছে মুক্তগদ্য, রম্য রচনা, ছড়া প্রভৃতি। অনির্বাণ মুখোপাধ্যায়ের রম্য রচনা ‘সাঁতরাগাছির সন্ধানে' এবং পারিজাত ব্যানার্জীর 'পুজোকথা'...

বর্ণিকের বুদ্ধদেব গুহ স্মরণ সংখ্যা: আশিস মুখার্জী

Image
 ##মাসিক বর্ণিক ( সেপ্টেম্বর সংখ্যা) -- স্মরণে বুদ্ধদেব গুহ।  ========================= ##কলমে - ✍আশিস মুখার্জ্জী, আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর , কাস্টমস এন্ড  ডিরেক্টর অফ রেভিনিউ ইনটেলিজেন্স , আসানসোল ,পশ্চিম বর্ধমান ( প্রাক্তন পাবলিক প্রসিকিউটর সি বি আই ,কলকাতা) ।  আচমকা আলাপ এই ইউসুফ মোল্লার সাথে অভিজিতদার" সই বই " গ্রুপে । তখন সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত । ওনাকে নিয়ে একটি প্রতিবেদন লেখার অনুরোধ জানিয়েছিলেন  মোল্লা সাহেব। বুদ্ধদেব দাশগুপ্ত আমার খুবই প্রিয় এক কবি হওয়ার দরুণ ওনাকে নিয়ে লিখেছিলাম বর্ণিক এর জুন সংখ্যায় ," বুদ্ধদেব দাশগুপ্ত- ক্যামেরা চোখেএক অনুভবী কবি"। সেই থেকে বর্ণিক এর গ্রাহক । সময় ও নানাবিধ প্রফেশনাল কারণে অতিব্যস্ততা হেতু একবারও দিতে পারি নি ফিডব্যাক বা প্রতিক্রিয়া,  যেটাকে আমরা বলে থাকি রিভিউ। যাই হোক এবারের সেপ্টেম্বর সংখ্যা হাতে পেয়ে আর অজুহাতের দোহাই দিয়ে পারলাম না থাকতে নিশ্চুপ।    এবারের সংখ্যাটি বুদ্ধদেব গুহকে নিয়ে । বাংলা সাহিত্যে পড়েন,মনের কানাচে প্রেমের জাল বুনে চলেছে নিয়ত নানান মাকড়স...