উজান সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ ডিসেম্বর: যেকোনো সাহিত্য পত্রিকা পালতোলা নৌকার মতো পাড়ি দিতে চায় বিশ্ব সাহিত্য দরিয়ায়। এমনি একটি পত্রিকার অঙ্কুরোদগম হলো বাংলা সাহিত্যের জগতে। কাল অর্থাৎ ১১ ডিসেম্বর, ২০২১ কলকাতার চৌরঙ্গী মোড়ের একটি বিখ্যাত হোটেলে তাদের প্রথম সংখ্যা মহা-আড়ম্বরপূর্ণভাবে প্রকাশিত হলো। যদিও তাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। সেখানে যথারীতি সাড়া পড়ে যায় বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে। তাই তারা প্রিন্ট আকারে হাতে পেতে আগ্রহী হয়। সেইমতো প্রায় ১০০ জন লেখক-লেখিকাদের নিয়ে বিরাট একটি সংখ্যা প্রকাশিত হয়। সুন্দর প্রচ্ছদ, বাঁধাই, পেজ- সবকিছু মিলেমিশে সবাই যে এই সংখ্যা হাতে পেলে হতাশ হবেন না, সে কথা অনায়াসেই বলা যেতে পারে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায়, অমিতাভ সিরাজ, চুমকি ভট্টাচার্য, ইউসুফ মোল্লা, আরো অনেকেই। উপদেষ্টা সাহিত্যিক অনির্বাণ মুখোপাধ্যায়, সম্পাদক, সহ: সম্পাদক, গ্রুপের অ্যাডমিনসহ সকলের ঐকান্তিক সহযোগিতায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সাক্ষী থাকলো বাংলা সাহিত্য। একদিন এ পত্রিকা মহীরুহ আকার ধারণ করবে এ আশা প্রকাশ করেছেন সকল বাংলা সাহিত্যের সকল বিশিষ্ট সাহিত্যিকগণ।
দারুণ
ReplyDeleteশুভেচ্ছা রইল। তবে নামটা খানিক পাল্টালে ভালো। এই নামে একটি কাগজ অসমের তিনসুকিয়া থেকে বেরোচ্ছে গেল ১৭ বছর ধরে। গতবারের সংখ্যা এখানে দেখুন। https://kathernouko.blogspot.com/2021/04/blog-post.html
ReplyDelete