বর্ণিকের হাসান আজিজুল হক সংখ্যা প্রকাশ পেলো

 নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ জমে উঠেছে পাঠকের ভিড়ে। নানা স্বাদের পাঠক এখানে ভিড় করেন প্রতি বছর। এবছরও তার ব্যতিক্রম হয়নি। লেখক, সম্পাদক, পাঠকদের একটা মেলবন্ধন তৈরি হয় এই মেলাতে। করোনার কারণে লকডাউন, এই  সেই লকডাউনের জন্য আগের বছর বইমেলা না হওয়াতে,এবছর পাঠকদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পত্রিকা বইমেলাতে তাদের নানা ধরনের সংখ্যা প্রকাশ করে থাকেন। বর্ণিক পত্রিকাও এবছর তাদের বিশেষ সংখ্যা বইমেলাতে প্রকাশ করলো কথাসাহিত্যিক হাসান আজিজুল হক'কে স্মরণ করে। যেটি হাসান আজিজুল হকের উপর একটি বিশেষ সংখ্যা। ১২ মার্চ ২০২২ শনিবার সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গল্পকার মুসা আলি, বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, সন্মানিত অতিথি হিসেবে ছিলেন তরঙ্গ প্রকাশনীর কর্ণধার সোমা চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন বিশিষ্ট কবি সৈয়দ কবীর, সাংবাদিক আসিফ রেজা আনসারি, প্রচ্ছদশিল্পী স্বর্ণেন্দু ঘোষ, অধ্যাপক ঋষি ভট্টাচার্য, সম্পাদক ইউসুফ মোল্লা সহ আরো অনেক পাঠকবন্ধু। 


প্রকাশের সাথে সাথেই যেভাবে পাঠক গ্রহণ করছেন সংখ্যাটি তাতে সম্পাদক মহাশয় ভীষণ খুশি। সম্পাদক ইউসুফ মোল্লা আরো বলেন, বিশিষ্ট লেখকদের লেখায় সমৃদ্ধ এই সংখ্যাটি সংগ্রহ করলে আপনি সমৃদ্ধ একটি সংখ্যা সংগ্রহ করলেন। আগামী দিনে বর্ণিক পত্রিকা আরো অনেক গবেষণাধর্মী বিশেষ কাজ করতে চলেছেন।

Comments

Popular posts from this blog

মহা ধুমধামে পালিত হলো "মাতৃভূমি আবাসনের খুঁটি পুজো"

বর্ণিকে বুদ্ধদেব স্মরণ : সুখেন দাস