সাহিত্যিক মায়া মৈত্রের গ্রন্থ উদ্বোধন অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ সেপ্টেম্বর, ২০২২ঃ ডায়েরিতে লুকিয়ে রাখা লেখাও যে একদিন সাহিত্যের আঙিনায় স্থান করে নিতে পারে, তা এর আগে জানা ছিল না। যদিও আমরা জানি ডায়েরি সাহিত্য নামে একটি সাহিত্য বিভাগ আছে, কিন্তু মায়া মৈত্রের 'ছায়াছবি' গ্রন্থটি এই ডায়েরি সাহিত্যকে ছাপিয়ে বিশ্ব আঙিনায় স্থান করে নেওয়ার মতো যোগ্যতা রাখে। এই বইটিতে যেমন কবিতা আছে, তেমনি গল্প, পাশাপাশি ভ্রমণ কাহিনি এবং আত্মকাহিনি আছে। নানা স্বাদে ভরিয়ে তুলেছেন লেখিকা মায়া মৈত্র তাঁর এই গ্রন্থটিকে।
'ছায়াছবি' গ্রন্থটি "বর্ণিক প্রকাশনী" থেকে করা হয়েছে। লেখিকা পেশায় স্কুল শিক্ষিকা ছিলেন আর নেশায় আছেন গ্রন্থ পাগল।
পশ্চিম বর্ধমানের অন্ডালে আছে লেখিকার নিজস্ব বাড়ি। সেখানেই বিগত ১৬ সেপ্টেম্বর, ২০২২ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন লেখিকার স্কুলের তৎকালীন প্রধান শিক্ষিকা, বর্ণিক প্রকাশনীর কর্ণধার ইউসুফ মোল্লা, অন্ডালের বর্তমান I.C. সহ আরো অনেকেই। অন্ডালের বুকে এইরকম গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ছিল একেবারেই নতুন। সেজন্য পাঠক-দর্শকদের মধ্যে একটা আলাদা উল্লাস লক্ষ্য করা গেছে। বক্তৃতা, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান জমে উঠেছিল। অনুষ্ঠান শেষে শ্রোতারা প্রত্যেকেই বইটি সংগ্রহ করেছেন দেখে লেখিকা নিজেই এবং লেখিকার পুত্র কৌশিক মৈত্র, কন্যা স্বাতী মাইতি ও জামাই তুষারকান্তি মাইতি মহাশয় ভীষণ খুশি হন। লেখিকা সবাইকে ধন্যবাদ জানান এবং বইটির নানা সমালোচনা আশা করেন। বইটি সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন: (+91) 9957555400 / 9851491487

Comments
Post a Comment